Showing posts with label Bengali caption for fb. Show all posts
Showing posts with label Bengali caption for fb. Show all posts
Father's day Bengali shayari for FB and instagram Caption | Fathers Day quotes in Bangla
বাবা
কেমন আছো বাবা? এখন আর আগের মতো তোমার সাথে গল্প করতে পারি না।এখন আমি সংসারী হয়েছি বাবা। বাচ্চা,স্বামী,শশুড়বাড়ির সকলকে নিয়ে আমার সংসার।সেইদিন গুলো খুব মনে পরে তুমি বাড়ি ফিরেই আমায় ডাক দিতে, একসাথে বসে খাবার খাওয়া,বিকালে চায়ের আড্ডা,তোমার হাসি,রাগ,তোমার বকা।তুমি সবসময় পাশে থেকেছো আমার।তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।খুব মিস করি তোমার কথা মনে পড়লেই....খুব ভালোবাসি তোমায় বাবা।
Happy father's day বাবা
Writer Sagarika Mitra
Check out Below our others Bengali Shayari Captions for FB and Instagram
Motivational quotes in Bengali | Bengali Shayari Images | Bengali caption for FB & instagram
যোগ্যতা
যোগ্যতা এই কথাটার অর্থ আজ 30বছর বয়সে এসে বুঝলাম, নিজের যোগ্যতাটা ঠিক কতটা প্রয়োজন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফামিলি সবার কাছে। তোমার কথা কতটা দামি সেটাও কিন্তু তোমার যোগ্যতার উপর নির্ভর করছে। তাই যাদের বয়স এখনো 30ছুঁইনি এখন থেকে আর সময়কে নষ্ট করো না নিজের যোগ্যতাটা বানাও, যেমন ভাবেই হোক সেটা যায় তুমি শিখে থাকবে এখন সেটাই কাল কাজে দেবে তখন... তোমাকে আর নতুন করে শুরু করতে হবে না, এখন থেকেই শুরু করো। মাঝপথে কেউ যদি হাতটা ছেড়ে চলে যায় তখন মাথায় আকাশ ভেঙে পড়বে না, বা লাগবে না পায়ের নিচে মাটিটা সরে গেল, যতটা ভেঙে পরার কথা ঠিক ততটা ভেঙে পড়বে না।কারণ তুমি অনেক আগে থেকেই নিজের পায়ের তলের মাটি, এবং মাথার উপর ছাদ কিনে রেখেছ। বিশ্বাস করো নিজের যোগ্যতা আজকের দিনে বড্ড প্রয়োজন নয়তো তুমি কিচ্ছু না কারো কাছে।
কি শিখবে? কত কিছুই না আছে সেলাই শেখো, বিউটিসিয়ান এর কাজ শেখো, কেক বানানোর শেখে থাকো, ব্রাইডাল মেকআপ শেখো, নানারকমের আচার, পাঁপড়, বড়ি, আলু চিপস বানানো শেখো, বাড়িতে এমন গাছ লাগাও যেগুলো বাজারে ভালো দরে বিক্রি হয়, নার্সারির মতো। পুঁদিনা, পেঁপে, লেবু, কলা, কুমড়ো, লাউ এই গাছগুলো লাগালে ভালো ইনকাম হতে পারে। বাড়িতে বসে সময় নষ্ট না করে কিছু একটা করো, এইগুলোই একদিন তোমাকে খুব মনের জোর দেবে।
Writer Sagarika Mitra
6 Bengali Shayari Images | Bengali photo caption for FB & instagram | motivational quotes in Bengali | Sad Bengali quotes
হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সব্বাই?আশা করি সকলে সুস্থ এবং ভালো থাকো।আজকের এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, নিজেকে বিশেষ ভাবে পরিচয় করাতে সোশ্যাল মিডিয়ার থেকে ভালো প্লাটফর্ম বোধহয় আর হয় না।আমরা নিজের মনের কথা, নিজের প্রতিভা, নিজের লাইফস্টাইলকে প্রকাশ করতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।Facebook হোক কি instagram, বা whatsapp যেখানেই আমরা নিজের photo share করি সেই সাথে যদি একটি মনেধরার মতো ও মার্জিত caption জুড়ে দি তবে তার গুরুত্ব বহুগুন বেড়ে যায়।একটি ভালো ক্যাপশন আপনার ব্যাক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে।তাই আপনাদের জন্য বেশকিছু photo ক্যাপশন নিয়ে হাজির আমি.....
1.মাঝে মাঝে আমি মুখ বন্ধ রাখি,
এর মানে আমি ‘পরাজিত নই’ ‘আমি পরিণত’।
2.ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও,
উড়তে দাও আকাশে।লোকের কথায় কান দিও না,
সে তো রোজই ওড়ে বাতাসে।
3.কবে যেন বড় হলাম ,
পেরিয়ে এলাম ছেলেবেলার কড়িকাঠ,
চিলে কোঠা ঘর আজও ডাকে,
আজ ও কাঁদে সহজপাঠ।
4.বাস্তব স্বপ্ন দেখায় না,
জীবনের সত্যিটাকে চোখের সামনে তুলে ধরে।
এক মুঠো সাদা ছাই হবে,
সবই তো ফেলে যেতে হবে।
চুকে যাবে সময়ের যত হিসেব-নিকেশ।
এই তো জীবন....
6.যারা নিয়ম ভাঙে তারাই পারে ইতিহাস গড়তে৷৷
All the above Bengali motivational quotes in Bengali Written by Sagarika Mitra.
More More Bengali Caption images for FB,instagram or Whatsapp there are links Below.
12 Best Bengali Caption for FB and Instagram | Bengali Shayari Image
10 Bengali caption Images for whatsapp, instagram and Fb | Bangla Status Images for Whatsapp
কাউকে ঠকাবেন না | Bengali Quotes | bengali caption for fb | sad status bangla
Bengali Relationship Quotes | Bengali Love Caption for FB and instagram | Bengali Shayari
যত্ন নাও দুজন দুজনের❤️
(Take care each other)
যদি কোনো পুরুষ এটা ভেবে একটা মেয়েকে বিয়ে করে আনে সে আমার আর আমার মায়ের সেবা যত্ন করবে, খেয়াল রাখবে আমাদের সুবিধা অসুবিধা বুঝবে,সুখ দুঃখে সাথ দেবে কিন্তু তার বদলে আমরা তার খেয়াল রাখতে বা যত্ন নিতে পারবো না আর নাই তার সুবিধা অসুবিধা বোঝার আমাদের দায় আছে।যারা এমন ভাবো তাঁদের বলতে চাই দায় আছে একশো বার আছে যেদিন তাকে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেছো সেদিনের থেকেই তার দায়িত্ব নিয়েছো সব রকমের শুধু খাওয়া পরার নয় তার কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে সেটা বোঝারও দায়িত্ব নিয়েছো তাকে ভালো রাখার স্বাধীনতা দেওয়ারও দায়িত্ব নিয়েছো কারণ সে তোমার বাড়িতে আছে নিজের বাড়ির সব সুবিধা আরাম ছেড়ে তোমাকে ভরসা করে এসেছে এখানে ওর খেয়াল রাখার জন্য ওর মা বাবা নেই শুধু তুমি আছো, তার বাবা বড়ো ভরসা করে তোমার হাতে তুলে দিয়েছে এই ভেবেই আজ থেকে তুমি ওর খেয়াল রাখবে তার অনুপস্থিতিতে। কিন্তু অনেক স্বামী এই ব্যাপারে মাথাও ঘামায় না যেন একটা সারাজীবনের জন্য পাকাপুক্ত কাজের লোক পেল যাকে মাসের পর মাস বেতন লাগবে না কথায় কথায় ছুটি চাইবে না। বিবেকহীন মানুষগুলো এতটাই প্রাকটিক্যাল হয় যে প্রাকটিক্যালের সাথে ইমোশন বলেও একটা ওয়ার্ড আছে তারা ভুলে যায়। সব জায়গায় প্রাকটিক্যাল মানায় না কিছু জায়গায় ইমোশন ও থাকে যেটা বোঝার দরকার হয় না অনুভব করতে হয়।
Writer:Sagarika Mitra
For more Bengali FB caption images Click Below
10 Bengali caption Images for whatsapp, instagram and Fb | Bangla Status Images for Whatsapp
12 Best Bengali Caption for FB and Instagram | Bengali Shayari images
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো। আমি সাগরিকা তোমাদের জন্য বেশ কিছু short caption নিয়ে এসেছি যেগুলো তোমাদের fb, instagram, whatsapp সব জায়গায় caption হিসাবে ব্যবহার করতে পারবে। কে না চাই তাকে কেউ স্পেশাল ফীল করাক, কেউ মোটিভেট করুক, মনের জোর বাড়াক, এই লেখাগুলো তোমাদের মনের জোর বাড়াবে, তোমাদের স্পেশাল ফীল করাবে, এই দুনিয়ায় কেউ ফেলনা নয় সকলে এই কথা মনে রাখবে। নিজের মনোবল কখনো হারাবে না যেমনি পরিস্থিতি আসুক জীবনে,কোনো জিনিসই এই দুনিয়ায় স্থায়ী নয় তেমনি তোমার কষ্টের দিনগুলোও একটা সময় শেষ হবে যেমন কালো অন্ধকার রাত কেটে ঝকঝকে রোদ নিয়ে সকাল হয় তেমনি তোমারও খারাপ দিন শেষ হয়ে ভালো সময় আসতে বাধ্য শুধু তোমাকে একটু অপেক্ষা ধৈর্য রাখতে হবে বন্ধু। তো চলো এবার নিচে দেওয়া ক্যাপশন গুলো পড়ে নাও। কেমন লাগলো, কেমন আরো ক্যাপশন তোমরা চাও কমেন্ট বক্স এ নিশ্চয় জানাবে এতে আমারও মনোবল, লেখার আগ্রহ দুটোই বাড়বে। ধন্যবাদ❤️
1.আমার আমি বড্ড দামি।
2.ওরে মন কথা শোন,
ধৈর্য ধর, লড়াই কর
আসবে তোরও ভালো ক্ষণ।
3.যদিও গল্পটা ব্যার্থতায় ভরা,তবুও আমি আমার গল্পে সেরা।
4.কখনো কখনো এগো জিতে যায়, সম্পর্ক হেরে যায়।
7.শক্ত হাতে ধরো হাল
12.তুমি পারবে আমি জানি, কখনো থেমে যাবে না।
For more Bengali Caption Images Like this Click Below
10 Bengali caption Images for whatsapp, instagram and Fb | Bangla Status Images for Whatsapp
1.যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তার দ্বারা আঘাতে আবার সবথেকে বেশি ঘৃণাও তাকে করতে পারি।
3.কিছু মানুষ এক সময় খুব কাছের থাকে, খুব আপনি লাগে... সময়ের সাথে তাঁদের ব্যবহার বুঝিয়ে দেয় তারা আর কাছের নয়, তারা আর আপনি নয়।
কাউকে ঠকাবেন না | Bengali Caption for FB । Bengali Instagram caption | Bengali Quotes | Motivational Quotes in Bengali
কাউকে ঠকাবেন না
কাউকে ঠকাবেন না, এমন দিন কিন্তু আপনারও আসতে পারে এটা কেন ভুলে যান? একবারও নিজেকে তার জায়গায় বসিয়ে কেন ভাবেন না আমার সাথে এমনটা করলে আমাকে কেমন লাগতো.... যেমন ধরুন আপনার বাড়ির দরজায় কেউ এসে একটু জল দেবেন অনুরোধ করলো আপনি কি করলেন যে জল আপনারা খান সেই জল না দিয়ে যে জলে বাসন ধোয়া হয় সেই জল দিয়ে দিলেন সেই মানুষটিও আপনাকে ভরসা করে তেষ্টায় জীবন বাঁচালো আর খুশি হয়ে চলে গেলো। এবার একটা কথা বলুন যে জলটা আপনি তাকে দিলেন সেই জলটা আপনি খাবেন কি?? খাবেন না তো?যে জল আপনি খেতে পারবেন না সেই জল অন্য কাউকে কেন দেবেন??? মনুষত্ব কে জাগান কি করছেন আপনি। হতেই তো পারে একদিন আপনারও এমন দিন এলো কারো বাড়িতে জল চাইতে হলো একটু তেষ্টা মেটাবার জন্য ওই বাড়ির লোক আপনাকে বাসন ধোয়ার জল না দিয়ে পায়খানার বালতি থেকে জল দিলো আপনি তো জানবেন না খেয়ে নিবেন যেমনটা সে খেয়েছিলো। সবার দিন আসে মনে রাখবেন।
Writer:Sagarika Mitra
Fore More Bengali Captions Visit Bengali.Jaagrukta.com
সন্তানকে শেখান এই জিনিসগুলো | Bengali Caption for FB | Bengali Poem lines for Caption
সন্তানদের শেখান
সন্তানকে ছোট্ট বেলা থেকেই শেখান বড়োদের সম্মান করতে, তাঁদের অপমান করে কথা না বলতে, আঘাত করে কথা না বলতে কারণ বেশিরভাগ মা বাবা এই বিষয়ে গুরুত্ব দেয় না যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ গুরুত্ব দেবেন না কাল বড়ো হয়ে আপনাকেই এর মাসুল দিতে হবে। কিভাবে? আপনি যে তার চেয়ে বয়সে বড়ো হন, গুরুজন হন সেটা সে মেনে চলবে না আপনার ভুল দেখতে পেলেই অপমান করে আঘাত দিয়ে কথা বলবে সইতে পারবেন তো? কারণ ছোট থেকে এই বিষয়ে তাকে শেখানইনি বড়োদের সম্মান করতে। আমি এই বিষয়ে সম্পূর্ণ সহমত যে আমার থেকে কেউ বড়ো মানে সে সব বিষয়ে ঠিক কখনোই সেটা সম্ভব নয় ভুল বড়োরাও করে কারণ এই দুনিয়ায় কেউ পারফেক্ট নয় সবাই ভুল-ঠিক-দোষ-গুন নিয়েই আমরা মানুষ কিন্তু সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার সঠিক পদ্ধতি ব্যবহার করা উচিত তাকে অপমান করে মনে আঘাত করে ভুল দেখানো কখনোই ঠিক নয়। তাকে অন্য ভাবে বোঝাও।মনে রাখবে কাঁচা মাটি নরম থাকতেই গড়তে হয় শক্ত হয়ে গেলে গড়া যায় না। তেমনি সন্তানের মস্তিস্কও ছোট বেলায় কাঁচা মাটির মতো থাকে সেই সময়ই তাকে সহবত শেখানো,বড়োদের সম্মান করা, তাঁদের ভালোবাসা ও স্নেহ করা, মনে কষ্ট দিয়ে কথা না বলা এসব শিখিয়ে তাঁদের মস্তিস্ককে গড়া উচিত,বড়ো হলে তারা আর এসব কথা শুনবে না নিজের মতে চলবে তাই এখন থেকেই ধরো হাল।
Writer:Sagarika Mitra
For More Bengali Instagram,FB,Whatsapp Caption visit Bengali.Jaagrukta.com
Bangla Love Story | Bangla Caption for FB
প্রাক্তন❤️
তোমার আমার গল্পটা শুরু হয়েছিল আজ থেকে দশ বারো বছর আগে... দেখতে দেখতে সবকিছু যেন আবছা স্মৃতির মতো মুছে যেতে শুরু করছে।মনে আছে সবকিছু এখনও তোমার?আমার তো সবকিছু এখনো জ্বলজ্বল করে মনে আছে...তবে আমাদের গল্পটা সবার থেকে একটু আলাদা আমাদের প্রেম হয়নি দেখা হয়নি কাছাকাছি, পাশাপাশি দাঁড়িয়ে, কথা হয়নি মুখোমুখি, স্পর্শ করিনি দুজন দুজনকে কিন্তু তবুও ভালোবাসা হয়েছে, একদিন না দেখতে পেলে বুকের ভেতরটা ছটফট করেছে, চোখদুটো তোমাকেই খুঁজেছে এক ঝলক দেখার জন্য, যখন তোমাকে দেখতে পেতাম বিশ্বাস করবে না খুব তেষ্টায় এক গ্লাস জল যেমন শান্তি দেয় তেমনি তোমাকে দেখলে খুব শান্তি পেতাম।আমি যেখানেই যেতাম বুঝতে পারতাম না তুমি কিভাবে সেখানে পৌঁছে যেতে? যে গলি ধরেই হাঁটতাম সামনে দেখি তুমি.... বাসে, কলেজে, কোচিং সেন্টারে, বাড়ির আশেপাশে, কোথায় নেই তুমি সবজায়গায় তুমি আমার দিনগুলো জুড়ে থাকতে তুমি। তোমাকে নিয়েই আমি আমার দুনিয়ায় বাঁচতাম তবে সবই কল্পনা... আমি কখনো তোমাকে খোলাখুলি জানায়নি আমি কি চাই, আমার মনে তোমাকে নিয়ে কি ভাবি, ভবিষ্যত প্ল্যান কিচ্ছু জানতাম না totally confused ছিলাম... যারজন্য আজ আমাদের গল্পটা পরিণীতি পেলো না, শুরু হওয়ার আগেই সবটা শেষ হয়ে গেছে। আমার এখন আর কষ্ট হয় না শুরুতে যখন নিজে হাতে সবটা শেষ করে ছিলাম যখন বুঝতে পারলাম এটা রান্নাবাটি খেলা নয় এটা জীবনের খেলা তখন খুব কেঁদে ছিলাম খুব চেয়েছিলাম আগের মতো সবটা ফিরে আসুক কিন্তু এটা film না এটা reality যা ঘটে যায় তা আর ফিরে আসে না। আমি জানি আমিই এই গল্পে হিরোইন আমিই ভিলেন.... তবে আজ আমি কিছু কথা তোমাকে বলতে চাই যা আমার মধ্যেই থেকে যাবে আর একদিন আমার সাথেই যত নাবলা কথা গুলো চলে যাবে। আমি তোমাকে সেইসময় খুব ভালোবেসেছিলাম তবে কি অদ্ভুত পাগল আমি জানো আমি সেটা জানতাম না যখন তোমাকে হারিয়ে ফেললাম আমার দুনিয়া থেকে যখন তোমাকে খুঁজে পেলাম না,তখন বুঝলাম আমি তারমানে তোমাকে ভালোবাসি সত্যিকারের ফিলিংস ছিল ওটা.... যখন তোমার পাশ দিয়ে আমি যেতাম বা তুমি আমার পাশ দিয়ে যেতে আমার শরীর ঠান্ডা পরে যেত, বুকের ভেতর ডিপডিপ করতো, নার্ভাস ফীল করতো.... তখন কেন বুঝিনি এই ফিলিংসটা কাউকে মন থেকে ভালোবাসলে হয়, যদি বুঝতাম হয়তো, হয়তো জীবনের গল্পটা আজ অন্যরকম হতো তাইনা। আজ তাহলে হয়তো আমার আমিটাকে চিনতাম না, আমার জীবনের পথটা যে বড়ো আঁকাবাঁকা আমাকে যে একাই শক্তহাতে লড়াই করে নিজের আমিটাকে বাঁচাতে হবে, আজ আমি সেই দশ বছর আগের আমি নেইগো ভীতু, বোকা, নরম, বোরিং, কথা কম বলা মেয়েটা আজ বড়ো সাহসী, শক্ত, যুক্তি দিয়ে কথা বলা শিখেছি। তবে এখনো আমি অনেকের কাছে নগন্য, তুচ্ছ,হেলাফেলার মানুষ গো তারা আমায় চেনে না।আচ্ছা ছাড়ো এসব কথা.... তুমি ভালো আছো তো?ভালো থেকো আর তোমার প্রিয়জনকেও ভালো রেখো।
Bengali Quotes | bengali caption for fb | sad status bangla
সুখের আশায় জীবন কাটে**
সুখ কে না চাই তবে সবার কাছে কি সুখ ধরা দেয়?না দেয় না তবুও সুখের আশায় সবাই বাঁচে... সুখী তো সবাই হতে চাই তবে সুখ যে বড়ো বেঈমান ফাঁকি দিয়ে কখন যে চলে যায় আমরা টেরও পায় না। কত মানুষ জীবনের তিরিশ-চল্লিশ বছর অপেক্ষায় কাটিয়ে দেয় সুখের মুখ দেখবে বলে.... কেউ দেখা পায় কেউ পায় না। এই পৃথিবীতে সবকিছু ঠিক হয় না অনেক অনুচিতও হয়ে থাকে। একটা সদ্য শিশু জন্মানোর পরই তার মাকে চিরকালের মতো হারায়,সেই ছোট্ট শিশুটা কি অন্যায় করেছিল কোন পাপে তাকে এমন সাজা দেওয়া হলো যে সাজা তাকে জীবনভর সহ্য করতে হবে... এই জন্মে সে মাতৃত্বের সুখ অনুভবই করতে পারলো না। একজন চরিত্রবান মহিলা নিজের শরীরের অনেক সম্মান করে সে চাই একজনের সাথেই সে সারাটাজীবন কাটাবে, এখন সেই মহিলার যদি স্বামী তাকে নিত্যদিন গালিগালাজ করে, মানসিক ভাবে অত্যাচার করে, তাকে অবহেলা করে এখন সেই মেয়েটির বাবার বাড়ি চলে যাবে এমন কোনো অপশন থাকলো না তাহলে সে কি করবে তাকে সেখানেই থেকে এটাই মেনে নিতে হবে তার ভাগ্যে স্বামীসুখ নেই,এই জন্মে সে স্বামীসোহাগিনী হওয়ার ইচ্ছেটা অসমাপ্ত রইলো। কেউ জন্ম থেকেই চোখে দেখতে পায় না সেই মানুষটা সুন্দর পৃথিবী দেখার অধিকার থেকে বঞ্চিত রইলো...তাই এই পৃথিবীতে অনেককিছু unfair হয়। সুখ চাইলেই পাওয়া যায় না সুখ পরিশ্রম করে অর্জন করতে হয়।
Writer Sagarika Mitra
For more Bengali Quotes | bengali caption for fb | sad status bangla Like this Bookmark Bengali Jaagrukta
কাউকে ঠকাবেন না | Bengali Quotes | bengali caption for fb | sad status bangla
কাউকে ঠকাবেন না, এমন দিন কিন্তু আপনারও আসতে পারে এটা কেন ভুলে যান? একবারও নিজেকে তার জায়গায় বসিয়ে কেন ভাবেন না আমার সাথে এমনটা করলে আমাকে কেমন লাগতো.... যেমন ধরুন আপনার বাড়ির দরজায় কেউ এসে একটু জল দেবেন অনুরোধ করলো আপনি কি করলেন যে জল আপনারা খান সেই জল না দিয়ে যে জলে বাসন ধোয়া হয় সেই জল দিয়ে দিলেন সেই মানুষটিও আপনাকে ভরসা করে তেষ্টায় জীবন বাঁচালো আর খুশি হয়ে চলে গেলো। এবার একটা কথা বলুন যে জলটা আপনি তাকে দিলেন সেই জলটা আপনি খাবেন কি?? খাবেন না তো?যে জল আপনি খেতে পারবেন না সেই জল অন্য কাউকে কেন দেবেন??? মনুষত্ব কে জাগান কি করছেন আপনি। হতেই তো পারে একদিন আপনারও এমন দিন এলো কারো বাড়িতে জল চাইতে হলো একটু তেষ্টা মেটাবার জন্য ওই বাড়ির লোক আপনাকে বাসন ধোয়ার জল না দিয়ে পায়খানার বালতি থেকে জল দিলো আপনি তো জানবেন না খেয়ে নিবেন যেমনটা সে খেয়েছিলো। সবার দিন আসে মনে রাখবেন।
WRITER SAGARIKA MITRA
For More Bengali Quotes | bengali caption for fb | sad status bangla Bookmark this BENGALI JAAGRUKTA
আমার প্রতি কখনো কারো মায়া জন্মায়নি | Bengali Quotes | bengali caption for fb | sad status bangla
শুধু আমার প্রেমে পড়েছিল।
কেউ কখনো আমাকে সত্যিকারের ভালোবাসেনি,
আমাদের মাঝে শুধুই প্রেম হয়েছিলো।
আমি চেয়েছিলাম খোলা আকাশের নিচে এক টুকরো প্রণয়,
যেখানে অনুভুতির প্রকাশ করতে যান্ত্রিকতার সাহায্য নিতে হয় না।
কিন্তু আমি দেখেছিলাম মুঠোফোনে বন্দী একটা ঠিকঠাক সম্পর্ক।
যে সম্পর্কের নাম ছিলো ''শুধুই প্রেম''।
ঠিক প্রেম নয় মায়াহীন প্রেম।
যেখানে কোনো ভালোবাসা ছিলো না।
ছিলো শুধু ক্ষনিকের আবদার পূরণের আমেজ।
আমি চাইতাম আমাদের সম্পর্কের একটা দীর্ঘমেয়াদি নাম দিতে,
বুঝতেই পারিনি একমালিকানা অনুভূতি গুলোতে অংশীদার হয় না।
যেখানে চাওয়াটাই একার সেখানে সম্পর্কের নাম ঠিক করা শুধুই মিছেমিছি আবদার।
আমাদের শুধুই প্রেম হয়েছিলো,
ভালোবাসাটা আর হয়ে উঠেনি।
আমি চেয়েছিলাম আমাদের জীবনের প্রতিটা সকাল-বিকেল
এক সাথে শুরু এক সাথে শেষ হোক।
আমি ভেবেছিলাম সে হয়তো আমার দুয়ারে কড়া নেড়েছে,
এক সাথে জীবনের সতেজ মুহুর্ত এবং শেষ মুহুর্ত কাটানোর জন্য।
কিন্তু হৃদয়ের কড়া নড়ার শব্দ আমার জীবনে শুধুই প্রেম নিয়ে এসেছিলো।
যেখানে মায়ার জন্ম হয়নি।
আমাদের শুধুই প্রেম হয়েছিলো,
ভালোবাসাটা আর হয়ে উঠেনি।
কখনো কখনো কেউ হেরে গিয়েও জিতে যায়।
বহুজন তাকে হারাবার খুব চেষ্টা করেও হারাতে ব্যার্থ হয়। আবার কখনো কেউ জিতেও হেরে যায়।জিতবার খুব চেষ্টা করেও সে জিততে ব্যার্থ হয়।
আজ সুভাষ বুঝতে পারে বুকে একটু সাহস এনে থাকলে সেই দিনটাই,হয়তো আজ প্ৰিয়জনটা পাশেই থাকতো, তাই বুকে বলটা খুব প্রয়োজন।
অভয় নিজের এগোর জন্য আজ বুঝতে পারে সন্তানের স্নেহমাখা বাবা ডাকটা সে শুনতে পাচ্ছে না।স্ত্রীর হাসিমুখ নিয়ে চায়ের কাপ ধরানোটা আজ খুব মিস করে, সেইদিন গুলো আজ তার চোখে ভাসে যখন নিজের এগো বজায় রাখতে সব কাজ সে করেছে যা তার স্ত্রীকে পছন্দ নয়,দিনের পর দিন তাকে অবহেলা করেছে, এক বিছানায় শোয়া বন্ধ করে দেওয়া, তার সমস্ত ভালো খারাপ দায়িত্ব নেবো বলে সব দায়িত্ব বেমালুম ভুলে যাওয়া, নিত্যদিন তার উপর উচ্চস্বরে কথা বলা, বিরক্ত হওয়া, কথা বলাও বন্ধ করে দেওয়া। তাই আজ সে সর্বহারা। এগো মানুষকে ভালো কিছু দেয় না,অনেক কিছু জীবন থেকে হারিয়ে দেয়।
শকুন্তলার আজ 70এর কাছাকাছি বয়স আজ সেও বোঝে এখন সঙ্গী শুধু হাতের লাঠিটা,যখন একটা ছেলের বৌমা হয়ে রিনা বাড়িতে এলো প্রথম থেকেই পছন্দ ছিল না শকুন্তলার, যেমন বৌমা হবে ভাবতো তার উল্টোটাই যে ছিল কি করবে সে তাই মেনে নিতে পারতো না তার কোনো কিছুই... অতিরিক্ত টোকাটুকি করে বদলার চেষ্টাই বৌমাকে হারায় সে... সেইসময় মনে হয়েছিল তার ভালোই হয়েছে যাকগে, শান্তি পেলাম। তবে এখন তার বড়ো যত্ন, সেবার প্রয়োজন, বড়ো ক্লান্ত লাগে বেশি কাজ করতে পারে না,কেউ যদি দুইবেলা খাবারের প্লেটটা হাতে ধরিয়ে বলতো খেয়ে নিন মা, ওষুধের বাক্স থেকে কেউ যদি ওষুধ আর জলটা বের করে হাতে ধরিয়ে বলতো ওষুধটা খেতে ভুলে যাচ্ছিলেন তো.... মাথা ঘুরলে কেউ যত্ন করে তেল মালিশ করে দিতো.... আজ সে এইসব কিছু থেকে বঞ্চিত তার অতিরিক্ত কঠোর ব্যবহারের জন্য।
আজ নীলিমা ছেলের বৌমার বড়ো মুখ ঝামটা সহ্য করে,তাকে একটুও সম্মান করে না তার বৌমা,আজ তার মনে পরে একদিন এমন ব্যবহারই সে তার শাশুড়িমাকে করতো, ঠিকমত খাবারটাও দিত না সে, বড়ো কষ্টে জীবনটা বেরিয়েছে.... আজ নীলিমা বুঝছে যে যেমন কর্ম করবে তাকে তেমন ভাবেই ভোগ করতে হবে।
তৃষা এখন একাই থাকে যৌবনকালে অনেক সঙ্গীসাথী নিয়ে আনন্দে দিন কেটেছে তার স্বামীর কোনো কথা সে শোনেনি, বরাবর তাকে অবহেলা করেছে, তার অবর্তমানে বাড়িতে পরপুরুষও এসেছে সে খবর তার স্বামী দেরিতে হলেও জানতে পেরেছিলো, তাঁদের একটা কন্যাসন্তান ছিল আজ মেয়ে বড়ো হয়ে সব জানতে পারে মায়ের এমন কর্মের কথা... সব সম্মান ভালোবাসা হারিয়েছে তৃষা.... স্বামী গত হয়েছে 5-7বছর হলো... মেয়ে এখন আত্মনির্ভর... স্বামী সন্তান নিয়ে সুখে আছে.... তৃষা নিজের কর্মের ফল ভোগ করছে আজ সে বড়ো একা..... খুব একা।
আমরা আজ যা কর্ম করছি তার ফল আজ পাচ্ছি না তাই আমরা বুঝতে পারি না আমাদের ভুলটা কোথায়।
ভুল তখনি বুঝতে পারি যখন একা হয়ে পরি.... সকলকেই নিজের কর্মের ফল সবটা না হলেও অর্ধেকের কমও ভোগ করতেই হবে..... সবার আড়ালে অন্যায় করলেও প্রকৃতি সব দেখতে পায়, সে সেই অন্যায় কখনো ভোলে না।
Writer:Sagarika Mitra
সবাই এক না || Sabai Ek Na || Bengali Motivational Quotes | Bengali caption for fb | Sad Status Bengali
আমরা বেশিরভাগ মানুষেরা মনে করি আপন আপনই হয় আর পর পরই থাকে, একথা 90%সত্য হলেও 10%মিথ্যা। কখনো কখনো কিন্তু পরও আপনের থেকে বেশি আপনের পরিচয় দেয়, তাই সব মানুষকেই একই চশমা দিয়ে দেখাটা একদমই অন্যায়।
For More Bengali caption for fb and Sad Status Bengali Bookmark this Website
Featured Post
Bengali quotes / Shayari About Life
Bengali Shayari এই পৃথিবীতে কাজে করে দেখানোর থেকে মুখে দালালি মারার মানুষ চারিদিকে দেখতে পাবে। কেউ শুয়ে শুয়ে দালালি মারে, কেউ বসে বসে, কিন্ত...
ad
Popular Posts
-
10 Bengali caption Images for whatsapp, instagram and Fb | Bangla Status Images for Whatsapp নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত এই ওয়েবসাইটে আসার...
-
* জীবন অনেক মজাদার জিনিস যদি বাঁচার মতো বাঁচতে পারি। কারো খুব অবহেলা পেয়ে অনেক মানুষ হারিয়ে যায় চিরতরে, নিজ...
-
Gerd Meaning in Bengali গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে ( GERD ) , পাকস্থলীর অ্যাসিড খাবারের পাইপে ফিরে আ...
-
Bestie meaning in Bengali হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি ঈশ্বরের কাছে। আমি সাগরিকা তোমাদের ম...
-
Bengali Relationship Quotes | Bengali Love Caption for FB and instagram | Bengali Shayari যত্ন নাও দুজন দুজনের❤️ (Take care each other) ...
-
Swami Vivekananda Biography in Bengali Vivekananda বিবেকানন্দ , আসল নাম নরেন্দ্রনাথ দত্ত দত্ত বানান করেছেন দত্তও , (জন্ম 12 জানুয়ারী, 18...
-
12 Best Bengali Caption for FB and Instagram | Bengali Shayari images হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো। আমি...
-
Bengali Shayari এই পৃথিবীতে কাজে করে দেখানোর থেকে মুখে দালালি মারার মানুষ চারিদিকে দেখতে পাবে। কেউ শুয়ে শুয়ে দালালি মারে, কেউ বসে বসে, কিন্ত...
-
Motivational quotes in Bengali | Bengali Shayari Images | Bengali caption for FB & instagram যোগ্যতা যোগ্...
-
5 Bengali Romantic Quotes for Lovers হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলে সুস্থ থাকো এই প্রার্থনায় করি। ভালোবাসায়...
ad
Labels Cloud
Bangla caption Images for Instagram
(8)
Bangla Humanity Quotes
(5)
Bangla Love Story
(4)
Bangla motherhood Quotes
(1)
Bangla Motivational Quotes
(11)
Bangla Quotes about life
(4)
Bangla Thought
(7)
Bengali caption for fb
(15)
Bengali Caption Images
(3)
Bengali Humanity quotes
(1)
bengali kobita
(7)
Bengali Motivational Story
(3)
Bengali Motivational thought
(4)
Bengali quotes
(5)
Bengali Quotes about Life
(3)
Bengali Shayari
(7)
Bengali Status images for whatsapp
(1)
Biography in Bengali
(2)
Fathers Day Quotes
(1)
Feature
(16)
Meaning in Bengali
(2)
Motherday Bengali Quotes
(1)
Motherhood Bengali Quotes
(2)
Motivational Bengali Quotes for Woman
(3)
Motivational quotes for women
(1)
motivational quotes in Bengali
(5)
Sad Status Bengali
(5)

